প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানী মামলা করেছেন ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারী।
রোববার বেলা ১১টার দিকে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মশিউর রহমান খানের আদালতে এ মামলা দায়ের হয়।
মামলার বাদী নিজাম হাজারী এমপি জানান, গত ২৩ জানুয়ারি ইকবাল সোবাহান চৌধুরী সম্পাদিত ডেইলি অবজারভার পত্রিকায় তিনিসহ অপর তিন সংসদ সদস্যর বিরুদ্ধে মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ রয়েছে, এমন সংবাদ প্রকাশ করে তার ১০ কোটি টাকার সম-পরিমান সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির ফারুক বলেন, আদালতের বিচারক বাদীর বক্তব্য শুনেছেন ও আবেদনটি গ্রহণ করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: