রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে করা ১০ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৭ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এর আগে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে: মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার ৮টি মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: