সিলেটের তারাপুর চা বাগান বন্দোবস্ত নিতে ব্যবসায়ী রাগীব আলীর বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার ১৪ বছরের সাজা দিয়েছে আদালত।
বেলা ১১টার দিকে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাদের বিরুদ্ধে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ মামলার শুনানি শেষ হলে জালিয়াতি মামলার রায় ঘোষণা করেন বিচারক সাইফুজ্জামান হিরো।
ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর রাগীব আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: