আদালত

৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের পর কারাগারে

সার্জেন্ট এনামুল কবির
সার্জেন্ট এনামুল কবির

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সার্জেন্ট এনামুল কবিরকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে শহরের ভায়না মোড় এলাকায় অভিযান চালায় শালিখা ও সদর থানা পুলিশের একটি যৌথ দল। সেখান থেকে সেনা বাহিনীর থেকে চারকিচ্যুত সার্জেন্ট এনামুল কবিরকে গ্রেপ্তার করা হয়।

তিনি নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির একজন। মামলা শুরুর পর থেকেই পলাতক ছিলেন তিনি।

রোববার দুপুরে এনামুলকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ মামলার রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুশদণ্ড দেন, যাদের মধ্যেু ১৬ জনই র্যা ব সদস্যি। এছাড়া আরো নয় জন র্যা ব সদস্যূকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।

আসামিদের মধ্যেে এনামুলকে নিয়ে মোট ২৪ জন এ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে ১২ জন এখনও পলাতক।

উল্লেখ, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যান করে মরদেহ ডুবিয়ে দেয়া হয় শীতলক্ষ্যাা নদীতে। ৩দিন পর নদীতে মরদেহ ভেসে উঠে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ