আদালত

গুলশান হামলার ‘পরিকল্পনাকারী’ রাজীব ১৫ দিনের রিমান্ডে

জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী
জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী

গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে ‘রাজীব গান্ধীকে’ বগুড়ার শেরপুর ও শিবগঞ্জ থানায় জঙ্গি কার্যক্রম-সংশ্লিষ্ট দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ আট দিনের ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৬ সালের ৩ এপ্রিল রাতে শেরপুর উপজেলার জুয়ানপুর গ্রামে জঙ্গিদের ভাড়া করা একটি বাড়িতে বিষ্ফোরণে দুজন নিহত হন। পরে সেখান থেকে হাতে তৈরি ২০টি গ্রেনেড, ৪টি বিদেশি পিস্তল, গুলি ও বোমা তৈরির বিপুল পরিমাণ উপাদান উদ্ধার করা হয়।

এ বিষ্ফোরণ মামলায় জাহাঙ্গীর আলমকে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম। পরে বিচারক আবদুল্লাহ আল মামুন ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ