আদালত

কুষ্টিয়ায় যুবক হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় যুবক হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় যুবক হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় আবু বকর নামের এক যুবক হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিল। একজন পলাতক আছেন এবং আরেক আসামি মারা গেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জুন রাতে জোতপাড়া গ্রামের বাড়ির সামনের দোকান থেকে আবু বকরকে কয়েকজন যুবক ডেকে নিয়ে যান। পরের দিন সকাল ৭টার দিকে গ্রামের কাঞ্চিখালী মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় নিহত ব্যক্তির ভাই নুর হক মণ্ডল বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।

উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আরিফুর রহমান সাতজনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

আসামিরা হলো: সদর উপজেলার রাতুলপাড়া গ্রামের সাজ্জাদ (৩২), মাজেদ (৩৫), জামিরুল ইসলাম (৩৮), শুকচাঁদ (৩০) ও রশিদুল ইসলাম (২৪), পূর্ব রাতুলপাড়া গ্রামের কালাই ওরফে জলিল মণ্ডল (৪৫) ও মনসের আলী (৫০)। এর মধ্যে জামিরুল ইসলাম মারা গেছেন। আর রশিদুল পলাতক আছে।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, রায়ে বাদীর পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ