মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরায় রাজাকার কমান্ডার আবদুল খালেকসহ ৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থাটির সমন্বয়ক হান্নান খান এ কথা জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলো:, এম. আব্দুল্লাহ আল বাকি, খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম।
তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনসহ ৭টি অভিযোগ আনা হয়েছে বলে জানান সমন্বয়ক হান্নান খান।
তবে আব্দুল খালেক ছাড়া মামলার সব আসামিরা পলাতক রয়েছেন।
হান্নান খান বলেন, তারা মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা সদর ও আশাশুনি এলাকায় ৬ জনকে হত্যা, ১৪ জনকে নির্যাতন ও দুই নারীকে ধর্ষণে জড়িত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: