আদালত

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে তলব

দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি
দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ৪৬ বার সময় নিয়েও দিতে ব্যর্থ হওয়ায় তদন্তের দায়িত্বপ্রাপ্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) কর্মকর্তা এএসপি মহিউদ্দিন আহমেদকে তলব করেছে আদালত।

বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন।

তিনি বলেন, কেনো এখনো তদন্ত প্রতিবেদন দেয়া গেলো না তদন্ত কর্মকর্তাকে তা আদালতে হাজির হয়ে ব্যাখ্যা করতে হবে। সেইসঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ২১ মার্চ নতুন তারিখ ঠিক করে দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ৫তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর রুনির ভাই শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। ৫ বছর ধরে এ মামলার তদন্ত করছে র‌্যাব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ