আদালত

দুদকের মামলায় রাসেলকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

শওকত আজিজ রাসেল
শওকত আজিজ রাসেল

রাজধানীর অদূরে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি দমন কমিশন- দুদকের করা দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার, মহানগর হাকিম সত্য ব্রত শিকদার তাকে কারাগারে পাঠিয়ে ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

দুদকের আইনজীবী মাহামুদ হোসেন জাহাঙ্গীর বলেন, শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছে।

দুদকের উপ সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বলেন, শওকত আজিজ রাসেলকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। পরে বিচারক এ আদেশ দিয়েছে।

পারটেক্স থেকে ভাগ হয়ে গঠিত আম্বার প্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাসেল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে আছেন।

পারটেক্স গ্রুপের আরেক কর্ণধার রাসেলের ভাই সিটি ব্যাংকের পরিচালক আশফাক আজিজ রুবেলও এ মামলার আসামি। তিনিও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন।

গতকাল রাসেল, রুবেলসহ আট জনকে আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করে দুদক। রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীকেও এ মামলায় আসামি করা হয়েছে।

আজ সকালে ঢাকার পরীবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরী এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজ রাসেলকে গ্রেপ্তার করে দুদক।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ইকবালউদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত সময়ে রাজউকের চেয়ারম্যান ছিলেন।

মামলার অপর আসামিরা হলেন- রাজউকের সাবেক সদস্যট এসডি ফয়েজ, একেএম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফরুল্লাহ, এইচএম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, ইকবালউদ্দিন চৌধুরী রাজউকের চেয়ারম্যান থাকাকালে ‘ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে’ অন্যও আসামিদের সঙ্গে যোগসাজশে দুই ভাই রাসেল ও রুবেলকে ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ