প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও তার চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিট দায়ের করেছেন।
রোববার হাইকোর্টে এ রিট করেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে আইন করে নির্বাচন কমিশন গঠনের করার কথা বলা হলেও তা অনুরণ না করেই প্রধান নির্বাচন কমিশনারসহ অপর কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
পাবলিক সারভেন্ট (রিটায়ারমেন্ট) অ্যাক্ট-'৭৪ অনুসারে অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেয়া যায় না বলে রিটে অবগত করেছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।