আদালত

সাত খুন: ফাঁসির আসামির আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি র্যা বের চাকরিচ্যুত সৈনিক আবদুল আলীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ দিন ঠিক করেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় সৈনিক আবদুল আলীম স্ব শরীরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আবেদন করেন।

নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯জন ছিলেন পলাতক। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুলক কবিরকে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

উল্লেখ, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭জনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ