আদালত

বিচারকদের চাকরির গেজেট প্রকাশে কেন সময়, জানানোর জন্য অ্যাটর্নিকে নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য কেন বার বার সময় নেয়া হচ্ছে তা লিখিতভাবে জানানোর জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দিয়েছে।

এর আগে অ্যাটর্নি জেনারেল ওই গেজেট প্রকাশের জন্য দুই সপ্তাহ সময় চাইলে আদালত এ আদেশ দেয়। এর আগে বিচারপতি মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় গত বছরের ৮ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের দুই বিভাগের দুই সচিবকে আদালতে তলব করে আপিল বিভাগ।

এই হাজিরার আগে ১১ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের ওয়েব সাইটের এক নোটিসে বলা হয়, ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন।

গত ১২ ডিসেম্বর দুই সচিব আপিল বিভাগে হাজির হলে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। ওই দিন ১৫ জানুয়ারির মধ্যে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের নির্দেশ দেয় আপিল বিভাগ।

ওই দিনও অ্যার্টনি জেনারেল একমাস সময় চাইলে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয় আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ