আদালত

শিমুল হত্যা: মেয়র মিরুসহ ৬ আসামি কারাগারে

মেয়র হালিমুল হক মীরুসহ ৬ আসামির কারাগার
মেয়র হালিমুল হক মীরুসহ ৬ আসামির কারাগার

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যা মামলায় রিমান্ড শেষে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুসহ ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আসামিরা হলেন: শাহজাদপুর পৌর মেয়র মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কেএম নাসির উদ্দিন, হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক।

৫ দিনের রিমান্ড শেষে মীরুসহ ৬ আসামীকে সকাল ১০টার সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মেয়রসহ ৬ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। ১৩ ফেব্রুয়ারি রিমান্ড শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ