আদালত

কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ

কেন্দ্রীয় শহীদ মিনার
কেন্দ্রীয় শহীদ মিনার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি পাঠাগারসহ ভাষা জাদুঘর নির্মাণের আদেশ বাস্তবায়নে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

জাদুঘর নির্মাণের পাশাপাশি সেখানে সার্বক্ষণিক গাইড নিয়োগ, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস সন্নিবেশন করে বাংলা ও ইংরেজি ভাষায় ব্রুশিয়ার তৈরির বিষয়ে পদক্ষেপের কথাও ওই প্রতিবেদনে থাকতে হবে। এছাড়া ছয় মাসের মধ্যে সংস্কৃতি সচিবকে হলফনামা আকারে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয় হাইকোর্ট।

বিগত ২০১০ সালে আট দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। ওইসব নির্দেশনার আংশিক বাস্তবায়ন বা বাস্তবায়ন না হওয়ায় গত বুধবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে আবেদনটি করেন করেন মনজিল মোরসেদ।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই ২০১০ সালের আগস্টে শহীদ মিনারের ‘মর্যাদা ও পবিত্রতা’ এবং ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় রায় দেয় আদালত।

বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চ ওই রায়ের সঙ্গে সরকারকে আট দফা নির্দেশনা দেয়।

সম্পূরক আবেদনের বিষয়ে মনজিল মোরসেদ বলেন, কিছু নির্দেশনা আংশিক বাস্তবায়ন হয়েছে–কিছু নির্দেশনার কিছুই এখনো হয়নি।

নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় এর আগে ২০১২ সালে আদালত অবমাননার অভিযোগ আনা হয় ওইসময় সংস্কৃতি সচিব আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যাও দিয়েছিলেন।

এরপরও আদালতের রায় সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এ সম্পূরক আবেদন করা হয় বলে মনজিল মোরসেন জানান।

আট নির্দেশনা:

১. কেন্দ্রীয় শহীদ মিনারের নির্ধারিত এলাকায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করে ওই এলাকায় কোনো ভবঘুরে যাতে ঘোরাফেরা করতে না পারে, সে ব্যদবস্থা নিতে হবে। ‘অসামাজিক কার্যকলাপ’ যাতে চলতে না পারে, সেজন্যর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

২. শহীদ মিনারের মূল বেদীতে কোনো ধরনের মিটিং, মিছিল, পদচারণা, আমরণ অনশন করা থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে মূল বেদীতে ফেব্রুয়ারি মাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলতে এবং ভাষা সৈনিকসহ জাতীয় ব্যক্তিত্বদের মরদেহে সর্বস্তরের জনগণের সম্মান প্রদর্শনের জন্য শহীদ মিনারের মূল বেদী ব্যবহার বা বিশেষ দিনে ফুল দিতে কোনো বাধা থাকবে না। মূল বেদীর পাদদেশে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাতেও কোনো নিষেধ থাকবে না। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় কমপক্ষে তিনজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে পূর্ত মন্ত্রণালয়। আর ঢাকা সিটি করপোরেশন তিনজন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেবে।

৩. ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে মরণোত্তর জাতীয় পদক এবং জীবিতদের জাতীয় পদক দেয়ার ব্যবস্থা নেবে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় ভাষা শহীদদের ছবি সম্বলিত সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তৈরি করে বোর্ড বা ডিসপ্লে বোর্ড স্থাপন করে প্রদর্শনের ব্যতবস্থা করবে।

৪. ভাষা সৈনিকদের মধ্যেথ জীবিত কেউ যদি সরকারের কাছে আবেদন করে, তাহলে তাদের ‘যথাযথ আর্থিক সাহায্য এবং চিকিৎসার ব্যবস্থা’ সরকারকে করতে হবে।

৫. সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ভাষা সৈনিকদের প্রকৃত তালিকা তৈরির জন্য কেন্দ্রীয়ভাবে

একটি এবং জেলায় জেলায় ডিসিদের মাধ্যমে কমিটি গঠনের ব্যিবস্থা করবেন। কমিটির সদস্য হবেন ভাষা সৈনিক, কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ ও মুক্তিযোদ্ধারা। ওই তালিকা যাচাই বাছাই করে গেজেট আকারে প্রকাশ করতে হবে।

৬. কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরিসহ ভাষা জাদুঘর নির্মাণ করতে হবে। সেখানে সার্বক্ষণিক গাইড থাকবে। ভাষা আন্দোলন সম্পর্কে প্রকৃত ইতিহাস (সংক্ষিপ্ত তথ্যাবলি) সন্নিবেশিত করে বাংলা ও ইংরেজি ভাষায় ব্রুশিয়ার তৈরি করে জাদুঘরে রাখতে হবে, যাতে দেশি-বিদেশি পর্যটকরা ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারেন। পূর্ত মন্ত্রণালয়কে ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে জাদুঘরের নির্মাণ কাজ শেষ করতে হবে।

৭. জীবিত ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ করতে হবে এবং সরকারের সাধ্যমত সব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা তাদের দিতে হবে।

৮. বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও সংরক্ষণ করতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ