বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পেপারবুক তৈরি হয়েছে।
ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চ এখন ঠিক করে দেবেন প্রধান বিচারপতি।
বিগত ২০১২ সালের ৯ ডিসেম্বর অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়।
পরের বছর ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন দিয়ে মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ের এক সপ্তাহের মধ্যে মামলার ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: