আদালত

মানবতাবিরোধী অপরাধ: ১১ রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

হত্যা ও নির্যাতনসহ ৪টি অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ৭১'এ মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চুড়ান্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৬ জন এখনো পলাতক রয়েছে।

সোমবার দুপুরে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তদন্ত প্রতিবেদনটি রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলীর কাছে জমা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৪ জনকে হত্যা এবং ৯ জনকে আটক ও নির্যাতনের অভিযোগে ২০১৪ সালের অক্টোবরে ১১ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। ৬০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে, তদন্ত প্রতিবেদন চুড়ান্ত করেছে তদন্ত সংস্থা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭১ সালের ১৬ আগস্ট, অভিযুক্তরা ময়মনসিংহের মুক্তিযুদ্ধের সংগঠক সাহাবুদ্দিন ওরফে খোকা খান, নুর হোসেন তারু খা এবং তৈয়ব আলীকে আটকে রেখে নির্যাতন এবং হত্যা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযু্ক্ত ১১ জনের মধ্যে ৫ জনকে গ্রেপতার করা হয়েছে। বাকী ৬ জনের বিরুদ্ধে গ্রেপতারি পরোয়ানা জারি করা হবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন জাতীয় পার্টি ২ জন জামাত এবং একজন বিএনপির সমর্থক।

তদন্ত প্রতিবেদনটি সোমবারেররই মধ্যেই রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলীর হাতে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে এটি তদন্ত সংস্থার ৪৮তম প্রতিবেদন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ