আদালত

অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন ২৭ মার্চ

 অভিজিৎ রায়
অভিজিৎ রায়

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা আগামী ২৭ মার্চ দিন ঠিক করেছে আদালত।

বুধবার ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম এ আদেশ দিয়েছেন।

আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান মামলাটি তদন্ত করেছেন।

উল্লেখ, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলায় বিভিন্ন সময়ে আট জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি সাত আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এ সাত জন হলো: তৌহিদুর রহমান, শফিউর রহমান ফারাবী, সাদেক আলী মিঠু, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, জাফরান হাসান ও মান্না ইয়াহিয়া মান্নান রাহী। মারা যাওয়া অপর আসামি হলেন আবুল বাশার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ