আদালত

সিফাত হত্যার প্ররোচনায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

সিফাত
সিফাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের আত্মহত্যার প্ররোচনার দায়ে সোমবার তার স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।

রায়ে খালাস পেয়েছেন শ্বশুর ও শাশুড়িসহ তিন আসামি।

এ মামলার চার আসামির মধ্যেি সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলি কারাগারে রয়েছে। আর আসিফের বাবা অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ রমজান, মা নাজমুন নাহার নজলী এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক জোবাইদুর রহমান জামিনে রয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন সিফাত। ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার। ওই তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

সিফাত ‘আত্মহত্যা করেছেন’ বলে তার শ্বশুরবাড়ির লোকজন প্রথমে দাবি করলেও দ্বিতীয় ময়নাতদন্তে হত্যার আলামত পান চিকিৎসক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করা দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, সিফাতের মৃত্যু হয়েছে আঘাতজনিত কারণে। প্রথমে মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের হাতে থাকলেও পরে সিআইডিতে স্থানান্তর করা হয়। তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী সুপার আহমেদ আলী গতবছর ২৩ মার্চ চার জনকে আসামি করে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন।

ওই প্রতিবেদনে আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হলেও তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি বিষয়টি ‘আত্মহত্যা’বলে চালানোর চেষ্টা করেন। এছাড়া প্রথম ময়নাতদন্তের চিকিৎসক জোবাইদুর রহমান আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি গোপন করে আত্মহত্যার মিথ্যা প্রতিবেদন দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এ মামলায় যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ আনা হয়।

বাদীপক্ষের আবেদনে গত ১২ জুলাই রাজশাহী থেকে মামলাটি স্থানান্তর করা হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান জানান, আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩২ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

উল্লেখ, ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ