আদালত

হোশি কুনিও হত্যা: ৫ জনের ফাঁসি

হোশি কুনিও
হোশি কুনিও

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া ৫ জন হলেন : জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, সাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারী। এছাড়া আবু সাঈদকে বেকসুর খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ সরকারী কৌঁসুলি রথীশ চন্দ্র ভৌমিক এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশকে অস্থিতিশীল করতে মামলার আসামিরা হোশি কুনিওকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, সাক্ষ্যগ্রহণের মধ্য যা প্রমাণিত হয়েছিল। বিচারক হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই ৫ জনের ফাঁসির আদেশ দেয়।

আর রায়ে অসন্তুষ্ট আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, রায়ে আমার মক্কেলরা ন্যায়বিচার পাননি। এজন্য উচ্চ আদালতে আপিল করবো।

এদিকে, এ রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য আদালতে হাজির করা হয় পাঁচ আসামিকে। পরে তাদের নেয়া হয় আদালতের কাঠগড়ায়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় হোশি কুনিওকে হত্যা করে দণ্ডিতরা। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পরে তদন্তে এর সঙ্গে জেএমবির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী গত বছরের ৩ জুলাই জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা জিলানী প্রতিবেদনে বলেন, জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা তিনটি গুলি করে কুনিওকে হত্যা করেন। এরপর রানা ও তার সঙ্গে আসা দুইজন মোটরসাইকেলে করে পালিয়ে যান। এই অভিযোগপত্র গ্রহণ করে ২০১৬ সালের ১৫ নভেম্বর মামলার বিচার শুরুর নির্দেশ দেন বিচারক।

এদের মধ্যে জেএমবির ৫ সদস্য কারাগারে রয়েছেন। তারা হলেন: জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেন।

আরেক আসামি আহসান উল্লাহ আনসারী এখনও পলাতক। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মকর রাজমাল্লী এলাকায়। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মামলার অপর দুই আসামির মধ্যে ৫ জানুয়ারি সাদ্দাম হোসেন ঢাকায় এবং অপর আসামি নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত বছরের ১ আগস্ট রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

৬০ কর্মদিবসে ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। এছাড়া গত ১৪ ফেব্রুয়ারি আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মন্ডলের আদালতে সাফাই সাক্ষ্য দেয়ার মাধ্যমে সাক্ষ্যগ্রহণের পর্ব শেষ হয়। পরে রায়ের জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ