আদালত

২৪ ঘণ্টার মধ্যে যান চলাচলের নির্দেশ: হাইকোর্ট

পরিবহন ধর্মঘটের বৈধতা নিয়ে রিট
পরিবহন ধর্মঘটের বৈধতা নিয়ে রিট

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে।

সকালে আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।

পাশাপাশি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ও ধর্মঘটের মতো কর্মসূচি কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং আহ্বানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

রিট আবেদনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়কে গণপরিবহন চাওয়া হয়েছে— এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে যেসব যানবাহন রাস্তায় নামবে না সেসব যানবাহনের লাইসেন্স বাতিলের নির্দেশনাও চাওয়া হয়।

রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচ জন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাসচালকের যাবজ্জীবন সাজা হয়। এ ঘটনায় খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন। এরই মধ্যে ঢাকার সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাক চালক মীর হোসেনের ফাঁসির রায় হয়। এ নিয়ে সোমবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেয়। যা মঙ্গলবার ভোর থেকে চলছে। ওই কর্মসূচির কারণে বিকেল থেকে রাজধানীর গাবতলী রণক্ষেত্রে পরিণত করেছে পরিবহন শ্রমিকরা।

গতকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ চলে। এক বাসচালক সংঘর্ষে মারা গেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ