সিলেটের আলোচিত খাদিজা হত্যা চেষ্টা মামলাটি মহানগর হাকিম আদালত থেকে দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। আগামী ৫ মার্চ নতুন আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌসুলীদের আদালত স্থানান্তরের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারক সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন। এর আগে আলোচিত এ মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় খাদিজা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম।
প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে সম্প্রতি বাড়ি ফিরেছেন এ ঘটনায় গুরুতর আহত খাদিজা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: