আদালত

বিজিএমইএ ভবন বিষয়ে রিভিউ শুনানি মুলতবি

বিজিএমইএ ভবন
বিজিএমইএ ভবন

রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙার বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানি মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছে।

উল্লেখ, ২০১০ সালের ২ অক্টোবর রাজউকের অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। পরে ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মুনিরউদ্দিন।

প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৩ অক্টোবর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। রুলে বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ২০১১ সালের ৩ এপ্রিল রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বিজিএমইএ। এরপর গত বছরের ২ মে আপিল বিভাগ বিজিএমইএ-এর লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে।

পরে একই বছরের ৮ ডিসেম্বর আপিল বিভাগের ওই রায় রিভিউ চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ। এরই ধারবাহিকতায় গত ২৭ ফেব্রুয়ারি ওই রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকাভুক্ত হয়।

প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘বেগুনবাড়ি খাল’ ও ‘হাতিরঝিল’ জলাভূমিতে অবস্থিত ‘বিজিএমইএ কমপ্লেক্স’ নামের ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে (বিজিএমইএ) নির্দেশ দেয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়। এক্ষেত্রে ভবন ভাঙার খরচা আবেদনকারীর (বিজিএমইএ) কাছ থেকে আদায় করবে তারা। এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে বিজিএমইএ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ