রাজধানীর হাজারীবাগে থাকা সব ট্যানারি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট একটি বেঞ্চে আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির-বেলার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দিয়েছে। এতে অবিলম্বে ট্যানারিগুলো থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: