আদালত

পাঠ্যপুস্তকে পরিবর্তন চেয়ে রুল জারি

পাঠ্যপুস্তকে পরিবর্তন চেয়ে রুল জারি
পাঠ্যপুস্তকে পরিবর্তন চেয়ে রুল জারি

প্রথিতযশা এবং স্বনামধন্য লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছে।

চার সপ্তাহের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমান শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ে যেসব পরিবর্তন আনা হয় তা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। হেফাজতে ইসলাম পাঠ্যবইয়ে হিন্দুত্ববাদের প্রচার চলছে- তাদের এ দাবি তুলে পাঠ্যবই থেকে কিছু আধ্যায় সরিয়ে নিতে সরকারকে তালিকা দেয়। আর পাঠ্যবইয়ে এমন কিছু বিষয় সংযোজনের কথাও জানায় তারা।

কওমি মাদ্রাসাভিত্তিক এ সংগঠনটির লিখিত প্রস্তাবে মোট ২৯টি বিষয় সংযোজন ও বিয়োজনের কথা বলা হয়েছিল। এর মধ্যে এ দুটি লেখারও উল্লেখ ছিল। ২৭টি লেখা গ্রহণ ও বর্জন করা হলেও দেখা যায়, দাবি অনুযায়ী ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত থাকা অষ্টম শ্রেণির ‘রামায়ণ-কাহিনি (লেখক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী) এবং সপ্তম শ্রেণির ‘লাল’ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) গল্পটি রয়েই গেছে। পরবর্তীতে ছাপা বই বাতিল করা হয় এবং সংশোধনের পর নতুন করে ছাপা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ