আদালত

খোলা ম্যানহোলে পড়ে একব্যক্তির মৃত্যু, ঢাকা ওয়াসার এমডিকে তলব

  • ছবি নাই
    ছবি নাই
  • ছবি নাই
    ছবি নাই

রাজধানীর পল্টন টাওয়ারের সামনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হাইকোর্টে তলব করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছে।

একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকেও ১৯ মার্চ হাজির হতে বলা হয়েছে।

এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তি ম্যানহোলে পড়ে মারা যান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, ঢাকনা খোলা ম্যানহোলে পড়েই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বলেন, ম্যানহোল থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ