আদালত

কর কমিশনার আবু তাহের হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

কর কমিশনার আবু তাহের হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
কর কমিশনার আবু তাহের হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর রামপুরা থানা এলাকায় কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৪ এর বিচারক আব্দুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৫ সালের ২ মার্চ রাতে রামপুরার নিজ বাসায় ঘুমাতে যান কমিশনার আবু তাহের। এ সময় তার গাড়িচালক নাসিরসহ অজ্ঞাতনামা কয়েকজন গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে, পরে আলমিরার চাবি নিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংঙ্কার ও টাকা-পয়সা নিয়ে যান।

যাওয়ার সময় আবু তাহেরের ডান হাতের কবজির রগ কেটে দেয়। ছেলে এটিএম আরিফুল হক খবর পেয়ে পরদিন সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আবু তাহেরের ছেলে বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় ২০১৬ সালের ৬ জানুয়ারি গাড়ির চালক নাসিরসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় বিভিন্ন সময়ে ২৩ জন সাক্ষ্য প্রদান করেন।

অভিযোগপত্রভুক্ত ৯ আসামি হলো: চালক নাসির, তার সহযোগী রাসেল তালুকদার, রুস্তম, আমির হোসেন, সোহেল রানা, নূর আলম, মাসুদ মিয়া, সেলিনা ও নূরজাহান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ