আদালত

শিল্পপতি রাগীব আলী-তার ছেলের একবছরের কারাদণ্ড

রাগীব আলী ও আবদুল হাই
রাগীব আলী ও আবদুল হাই

পলাতক থেকে প্রতারণার মাধ্যমে পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রায়ে ২ জনকে পাঁজ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

পলাতক অবস্থায় সম্পাদনাজনিত প্রতারণার অভিযোগে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে মামলাটি করেন সিলেটের ছাতকের সাংবাদিক গিয়াস উদ্দিন তালুকদার। এর আগে গত ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল মামলায় দুইজনকে ১৪ বছর করে কারাদন্ড দেয় আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ