চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার রাতে মিরসরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা করা হয়।
এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রিদওয়ানুল হককে আটক করেছে পুলিশ। তিনি বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার কুমিল্লায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে পালানোর সময় দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার মিরসরাইয়ের রিদওয়ান ভবনে অভিযান চালিয়ে ২৯টি গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: