আদালত

অবশেষে সানীর জামিন মিললেও কারাগারেই থাকতে হচ্ছে

আরাফাত সানী
আরাফাত সানী

স্ত্রী দাবিদার নাসরিন সুলতানার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর একমাসের জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

শুনানিতে সানীর আইনজীবী মুরাদুজ্জামান মুরাদ ও জুয়েল আহম্মেদ মামলার বিষয়ে বাদীর সঙ্গে আদালতের বাইরে সমঝোতা হয়েছে মর্মে আদালতকে অবগত করে।

এ সময় মামলার বাদী নাসরিন সুলতানা আদালতে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেননি।

সানীর আইনজীবী জুয়েল আহম্মেদ সাংবাদিকদের বলেন, এ মামলায় জামিন পেলেও সানী এখনই মুক্তি পাচ্ছেন না, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তার জামিন না হওয়ায় তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। আরাফাত সানীর মা নার্গিস আক্তারও এ মামলায় আসামি।

এর আগে গত ৫ জানুয়ারি সানীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে আরো একটি মামলা করেন নাসরিন সুলতানা।

গত ২২ জানুয়ারি সানীকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ