আদালত

টাঙ্গাইলে যুবক হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

ছবি নাই
ছবি নাই

টাঙ্গাইলে যুবক হত্যা মামলায় ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার টাঙ্গাইলের বিশেষ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামে। তারা আদালতে উপস্থিত ছিলেন।

একই সঙ্গে অপরাধ প্রমাণ না হওয়ায় এ মামলায় পাঁচ জনকে খালাস দেয়া হয়েছে বলে জানান তিনি।

মামলার নথিতে বলা হয়েছে, মির্জাপুর উপজেলার ময়রা ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ৫ মে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তোফাজ্জল হোসেনকে (৩৫) হত্যা করে। ওইদিন নিহতের ভাই গোলাম কিবরিয়া ২০ জনকে আসামিকে একটি হত্যা মামলা করেন।

মির্জাপুর থানার এসআই মোশাররফ হোসেন জানান, ২০০৬ সালের ১৯ নভেম্বর প্রথম অভিযোগপত্র দেয় পুলিশ। ওই সময় বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত পুনরায় তদন্তের আদেশ দেয়। পরে পুনর্তদন্ত শেষে ২০০৭ সালের ২৯ এপ্রিল আবার অভিযোগপত্র দেয়া হয়। ২০০৮ সালে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ