সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আকরাম হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে দায়িত্ব পালনে অরিফুল হকের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি। ব্যারিস্টার কাফি ছাড়াও আদালতে আরিফুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মঈনুল হোসেন ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করলে আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন বিচারক।
এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হককে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী বর্তমানে সবগুলো মামলায় উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: