আদালত

রাজশাহী বিশ্ববিদ্যালয়

উপাচার্যসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে রুল

হাইকোর্ট
হাইকোর্ট

উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমি কেনাসহ আর্থিক অনিয়মের অভিযোগ দুদককে তদন্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না— তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।

অভিযোগ অনুসন্ধান ও তদন্তে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানসহ ৭ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সময় আদালতে রিটের পক্ষে ছিলেন এএম আমিনুদ্দিন আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়: জমি কেনা নিয়ে নয়ছয়’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জমি কেনা ও আর্থিক অনিয়ম নিয়ে অন্য গণমাধ্যমেও খবর আসে।

এসব প্রতিবেদন যুক্ত করে ১২ মার্চ হাইকোর্টে একটি রিট আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামান। আবেদনটি আজ শুনানির জন্য আসে। শুনানি নিয়ে রুল দেন হাইকোর্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ