নড়াইলে স্ত্রী হত্যার দায়ে ফারুক শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল বাশার মুন্সী এ রায় ঘোষণা করেন।
এছাড়াও আসামিকে ২ হাজার টাকা জরিমানা ছাড়াও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মামলার বিবরণীতে জানা গেছে, কালিয়া উপজেলার কুলসুর গ্রামের ফারুক শেখ ২০১৪ সালের ২৮ মার্চ রাতে নিজ বাড়িতে স্ত্রী মিতালী খানমকে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মামা ইকবাল সিকদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: