তত্ত্বধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার সকালে বিচারপতি শওকত হোসাইন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
তিনি বলেন, আবেদন খারিজ হওয়ার ফলে এ মামলা চলতে আইনগত আর কোনো বাধা নেই। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে ২০০৮ সালে ১ কোটি ৮০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৯৭ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করে দুদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: