এক এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে আদায় করা ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ নির্দেশ দেয়।
এর আগে ১১টি প্রতিষ্ঠানকে ওই অর্থ ফেরত দিতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আপিল খারিজ করে দেয় আদালত।
উল্লেখ, ২০০৭ সালের ১১ জানুয়ারি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে ক্ষমতা নেয় সেনানিয়ন্ত্রিত ফখরুদ্দিন আহমেদের সরকার।
জরুরি অবস্থা জারি করে দুর্নীতি দমন অভিযানে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। ওই বছরের এপ্রিল থেকে ২০০৮ সালের নভেম্বর মধ্যে প্রায় ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ওই অর্থ আদায় করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: