খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারি অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলাইমান এ নির্দেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ২০১০ সালের ২৮ থেকে ৩০ জানুয়ারির কোন এক সময় খুলনার নতুনবাজার এলাকায় স্ত্রী হোসনে আরাকে হত্যা করে পালিয়ে যায় স্বামী মিরাজুল শেখ।
এ রায় নারীর প্রতি সহিংসতা রোধে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুলী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: