পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে লিপ্তদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠন বিষয়ে অগ্রগতি জানানো সময় বাড়ানো হযেছে।
আগামী ৭ মের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষেকে।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেছে।
গত ১৪ ফেব্রুয়ারি ইউনূসের ক্ষমা চাওয়ার আহ্বান, বিচার দাবি’ শিরোনামে জাতীয় দৈনিক ইনকিলাবে একটি প্রতিবেদন ছাপা হয়। এটিসহ কয়েকটি দৈনিকের প্রতিবেদন নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত রুল দেয়।
রুলে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠনের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চায় আদালত।
একই সঙ্গে তাদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তাও জানতে চাওয়া হয়। কমিটি বা কমিশন গঠন ও কী পদক্ষেপ নেয়া হয়েছে, ৩০ দিনের মধ্যে অগ্রগতি জানাতে বলেছে হাইকোর্ট।
রুলে মন্ত্রিপরিষদ সচিবকে এটি জানাতে বলা হয়েছে।