আদালত

মেয়র পদে ফিরতে বাধা কাটল আরিফুলের

আরিফুল হক চৌধুরী
আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে। আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার আবদুল হালিম কাফি আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে ব্যারিস্টার আবদুল হালিম কাফি সাংবাদিকদের বলেন, আপিল বিভাগে হাইকোর্টের আদেশ বহাল থাকায় মেয়র আরিফুলের পদে ফিরতে আর বাধা থাকলো না। প্রসঙ্গত: গত ২০১৫ সালের ৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আরিফুল হককে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে। পরে বিষয়টি চ্যালেঞ্জ করে তিনি রিট করেন, ১৩ মার্চ হাইকোর্ট সরকারের আদেশ স্থগিত করে রুল জারি করে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০১৩ সালের জুনে সিলেট সিটি করপোরেশন মেয়র নির্বাচিত হন আরিফুল হক। উল্লেখ, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া। ওই মামলায় অধিকতর তদন্ত শেষে ২০১৪ সালে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে আরিফুল হকসহ ১১ জনের নাম নতুন করে আসামি হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর উচ্চ আদালত থেকে জামিনে ৪ জানুয়ারি কারামুক্তি পান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ