আদালত

সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদারের নির্দেশ

সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সকল অধস্তন আদালত প্রাঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার এ নির্দেশনা দিয়ে দেশের সকল জেলা এবং মহানগর দায়রা জজের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন এ চিঠি পাঠিয়েছেন।

আবু সৈয়দ দিলজার হোসেন বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক, অধস্তন আদালতসহ সংশ্লিষ্টদের এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব অধস্তন আদালতের বিচারক, কর্মচারী ও আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন। প্রধান বিচারপতির পক্ষ থেকে সরকারের সর্বোচ্চপর্যায়ে এ উদ্বেগের বিষয়ে অবগত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, আগে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় দেশের প্রতিটি আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য স্মারকের মাধ্যমে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। এ অবস্থায় জরুরি ভিত্তিতে নিরাপদ নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় অন্য সব পদক্ষেপ নেয়ার জন্য পুনরায় নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ