আদালত

ফটোসাংবাদিক আফতাব হত্যা: ৫ জনের ফাঁসি

আফতাব আহমেদ
আফতাব আহমেদ

একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া একজনকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার পর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় দেন।

এর আগে গত ২০ মার্চ দুইপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য এ দিন ঠিক করা হয়। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের বাসায় খুন হন ফটোসাংবাদিক আফতাব আহমেদ।

পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আফতাবের গাড়িচালকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার সময় বাধা দেওয়ার কারণেই সাংবাদিক আফতাবকে হত্যা করা হয় বলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ