আদালত

ব্লগার রাজীব হত্যা: ২ জনের ফাঁসি বহাল

আহমেদ রাজীব হায়দার
আহমেদ রাজীব হায়দার

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় নিম্ন আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট। এর ফলে দুই আসামির মৃত্যুদণ্ডসহ ৮ জনের সাজা বহাল থাকলো।

রোববার দুপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়।

আসামিদের মধ্যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া মাকসুর হাসান অনিককে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর করে এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমুদ্দিন রাহমানীকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

জসিমুদ্দিন রাহমানী ছাড়া সাজাপ্রাপ্ত বাকি আসামিরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জনের মধ্যে পলাতক আসামি রেদোয়ানুল আপিল করেননি। মৃত্যদণ্ডপ্রাপ্ত আরেক আসামি ফয়সাল বিন নাঈম ওরফে দীপসহ ৭ জন আপিল করেন।

আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর গত ৯ জানুয়ারি শুনানী শেষ হয়। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ