আদালত

প্রতারণার অভিযোগের মামলায় রাগীবসহ পাঁচ জনের কারাদণ্ড

রাগীব আলী
রাগীব আলী

সিলেটে তারাপুর চা বাগানের হাজার কোটি টাকার সম্পত্তি প্রতারণার অভিযোগে করা মামলায় শিল্পপতি রাগীব আলীসহ পাঁচ জনকে বিভিন্ন কারাদণ্ড দিয়েছে আদালত।

রাগীব আলী ছাড়াও তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদির এবং তার নিকটাত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ।

তাদের মধ্যে কাদির ও রুজিনা আদালতে অভিযোগপত্র দাখিলের পর থেকে পলাতক রয়েছে।

রায়ে রাগীব আলীকে ৪৬৭ ও ৪৬৮ ধারায় ৬ বছর ও ৪২০ ও ৪৭১ ধারায় এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া দণ্ডিত অন্য চার জনের প্রত্যেককে ৪৬৭ ও ৪৬৮ ধারায় সাত বছর ও ৪২০ ও ৪৭১ ধারায় এক বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডিত পাঁচ জনকেই প্রতিটি ধারায় ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ মামলার আরেক আসামি তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তির সেবায়েত পংকজ কুমার গুপ্তকে খালাস দিয়েছে আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ