আদালত

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কারাগারে

মুফতি হান্নান
মুফতি হান্নান

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা ও ৩ জন নিহতের মামলায় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে এরইমধ্যে মহড়া দিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার সকাল ১০টার পর কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি প্রিজনসে ফাঁসি কার্যকরের চিঠি পৌঁছেছে।

কারা সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফাঁসি কার্যকরের সময় ঠিক করা হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না পাওয়ায় কারাবিধি অনুযায়ী মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলের ফাঁসি কার্যকর করা হবে কাশিমপুর কারাগারে আর আরেক আসামি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকর হতে পারে সিলেট কারাগারে।

এদিকে, ফাঁসি কার্যকরে কাশিমপুর কারাগারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ