রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রী ও মালদ্বীপের মডেলকন্যা রাউধা আতিফের মৃত্যুর ঘটনায় নিহতর এক সহপাঠীকে আসামী করে হত্যা মামলা হয়েছে।
সোমবার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করেন নিহতের বাবা ডাক্তার মোহাম্মদ আতিফ।
মামলায় রাউধার সহপাঠী একই মেডিকেল কলেজের শিক্ষার্থী, ভারতের কাশ্মিরের সিরাত পারভীনকে আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শাহ মখদুম থানার ওসিকে নির্দেশ দিয়েছে।
গত ২৯ মার্চ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের নিজ কক্ষ থেকে রাউধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে ৩১ মার্চ পরিবারের সম্মতিতে রাজশাহীর হেতেখাঁ কবরস্থানে তাকে দাফন করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: