যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে মাগুরায় ৪ রাজাকারের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছে।
মামলার বাদী খোকন বিশ্বাসের অভিযোগ, ১৯৭১ সালের ১৫ আগস্ট তার বাবা রজব আলী বিশ্বাসকে বাড়ি থেকে নিয়ে যায় যশোর বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাজাকার আমজাদ মোল্লা, কেরামত মোল্লা, ওহাব মোল্লা ও ফসিয়ার মোল্লা। পরে তারা তাকে জবাই করে হত্যা করে।
গত ৬ এপ্রিল বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পা বসু আজ নথী পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: