আদালত

ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ এপ্রিল ধার্য করেছে আদালত। বকশিবাজারে স্থাপিত আদালতের জেষ্ঠ্য বিশেষ জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা এই তারিখ নির্ধারণ করেন।

আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়া। তবে তা নাকচ করে দিয়ে আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ১৮ মে ধার্য করেছে।

এর আগে খালেদা জিয়া সকাল সোয়া ১১টার দিকে আদালতে পৌঁছান বলে জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সোয়া ৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা দুই মামলাই বর্তমানে খালেদার আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ৪ মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।

এসব মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা আবেদন শুনে বিচারপতি মোহাম্মদ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয়। এর মধ্যে ৩টি মামলা দারুস সালাম থানার, আরেকটি মামলা যাত্রাবাড়ি থানার।

এ চার মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না- হাইকোর্টের এক রুলে তা জানতে চাওয়া হয়েছে। ওই রুলের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত খালেদা এসব মামলায় জামিনে থাকবেন বলে বলা হয়েছে আদেশে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ