রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সোমবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবুল কাশেম এ দিন ধার্য করেন।
অভিযোগ গঠন শেষে আসামি ওবায়দুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত আর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ মে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।
এর আগে সকালে মামলার একমাত্র আসামি ওবায়দুল খানকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় নিজেকে তিনি নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।
ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগের গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন রিশার মা ও মামলার বাদী তানিয়া হোসেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজের ওপর রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়দুল। রিশাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় রিশা। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।