খুলনার শিশু রাকিব হত্যা মামলায় হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ৩৯ পৃষ্ঠার এ রায় বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রাকিব হত্যার দায়ে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ৪ এপ্রিল রায় ঘোষণা করে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেয়।
এ মামলার ডেফ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর ২৯ মার্চ উভয়পক্ষের শুনানি শেষ হয়। গত বছরের ৮ নভেম্বর পেটে বাতাস ঢুকিয়ে রাকিব হাওলাদারকে হত্যা মামলার রায় হয়।
আর রায়ে ২ জন আসামির মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেয় আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: