জিয়া অরফানেজ ট্রাস্ট অর্থ আত্মসাত মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ পিছিয়ে ১৫ মে ঠিক করেছে আদালত। খালেদা জিয়া নিজে উপস্থিত থেকে নিজ অসুস্থতার কথা জানিয়ে সময় আবদনের পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালত এ আদেশ দেয়।
দুদকের আইনজীবীর অভিযোগ, নানা অযুহাতে মামলার সময়ক্ষেপণ করা হচ্ছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট অর্থ আত্মসাত মামলায় হাজিরা দিতে সোমবার বেলা ১১টার পর রাজধানীর পুরান ঢাকায় কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুনানী শুরু হলে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে তার অসুস্থতার কথা জানিয়ে সময়ের আবেদন করেন। তবে দুদকের পক্ষ থেকে এ আবেদনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আগামী ১৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে।
দুপুর পৌঁনে একটার দিকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন। পরে তার আইনজীবীরা এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তবে মামলার কার্যক্রমকে দীর্ঘায়িত করার অভিযোগ তোলেন দুদকের আইনজীবী। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলাটিও এ আদালতে বিচারাধীন আছে।