মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার জামাতের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজসহ ৬ জনের বিচারকাজ শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেকোনো দিন মামলার রায় ঘোষণা করা হবে।
মামলার অন্য আসামিরা হলেন: রুহুল আমিন ওরফে মঞ্জু, আবদুল লতিফ, আবু মুসলিম আলী, নাজমুল হুদা, আব্দুর রহিম মিয়া।
রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম ও মোহাম্মদ শাহিনুর ইসলাম আদালতে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এদিক, গতকাল রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক পেশ করেন প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও শেখ মোশফেক কবির। তাদের মধ্যে আব্দুল লতিফ কারাগারে থাকলেও বাকিরা সবাই পলাতক। এ ৬ আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।